পবিত্র ওমরা পালনে মক্কায় গেলে জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পবিত্র মক্কায় ওমরা পালন করার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টায় তিনি ঢাকা ত্যাগ করেছেন।

এ সময় তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির মো সেলিম উদ্দিন। 

জামায়াত আমির পবিত্র ওমরা পালন শেষে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করবেন। সফর শেষে আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে তিনি ঢাকা প্রত্যাবর্তন করবেন ইনশাআল্লাহ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *