রাকসুতে শিবিরের ভূমিধস বিজয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে মোস্তাকুর রহমান জাহিদ।

তবে সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মেয়েদের ৬টি হলসহ মোট ১৭টি হলের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট।

যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দীন আবির পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৯ হাজার ২৯০।

অন্যদিকে জিএস পদে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ১১ হাজার ৫৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী।

শিবির সমর্থিত ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৯ ভোট, যা থেকে আম্মারের ব্যবধান দাঁড়ায় ৫ হাজার ৮০৮ ভোটে।

সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা ছিল তুলনামূলকভাবে তীব্র। এই পদে শিবির সমর্থিত সালমান সাব্বির ৬ হাজার ৯৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৬ হাজার ৯১ ভোট।

রাতভর গণনার পর জানা যায়, এখন পর্যন্ত ঘোষিত ছয়টি মেয়েদের হলের মধ্যে পাঁচটি হলে শিবির প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।

বাকি এক হলে সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, রাকসুর ২৪টি পদের মধ্যে ২২টিতেই শিবির সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছে।

এক নজরে রাকসু নির্বাচনে বিজয়ীদের তালিকা:

ভিপি: মোস্তাকুর রহমান জাহিদ

জিএস: সালাউদ্দিন আম্মার

এজিএস: এস এম সালমান সাব্বির

ক্রীড়া সম্পাদক – নার্গিস খাতুন

সহক্রীড়া সম্পাদক – আবু সাইদ মোহাম্মদ

সাংস্কৃতিক সম্পাদক – জাহিদ হাসান

সহসাংস্কৃতিক সম্পাদক – মোহাম্মদ রাকিবুল ইসলাম

মহিলা সম্পাদক – সাইয়্যেদা হাফসা

সহমহিলা সম্পাদক – সামিয়া জাহান

তথ্য ও গবেষণা সম্পাদক – বি এন নাজমুস সাকিব

সহতথ্য ও গবেষণা সম্পাদক – সিফাত আবু সালেহ

মিডিয়া ও প্রকাশনা সম্পাদক – মোহাম্মদ মোজাহিদ ইসলাম

সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক – আসাদুল্লাহ

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক – তোফায়েল আহমেদ তোফা

সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক – মোজাহিদুল ইসলাম সায়েম

বিতর্ক ও সাহিত্য সম্পাদক – ইমরান মিয়া লস্কর

সহবিতর্ক ও সাহিত্য সম্পাদক – মোহাম্মফ নয়ন হোসেন

পরিবেশ ও সমাজসেবা সম্পাদক – আবদুল্লাহ আল মাসুদ

সহপরিবেশ ও সমাজসেবা সম্পাদক – মাসুমা ইসলাম মুমু

চার কার্যনির্বাহী সদস্য

মোহাম্মদ দীপ মাহবুব

মোহাম্মদ ইমজিয়াল হক কামালী

সুজন চন্দ্র

এবি এম খালেদ

সিনেটে ছাত্র প্রতিনিধি

সালাউউদ্দীন আম্মার

মুস্তাকুর রহমান জাহিদ

ফাহিম রেজা

আকিল বিন তালেব

সালমান সাব্বির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *